Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

BN DESK
10 October 2025, 10:38 AM পড়তে ১ মিনিট
জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিউজ ডেস্ক:  জামালপুরের শহরের পাশে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায়  একই স্থানে পৃথক ঘটনায় একজন ট্রাকচালক ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় চারজন গুরুতর আহত হন।


নিহতরা হলেন-জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু ও বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার শাওন ইসলাম। 

শনিবার (৮ মার্চ) ভোর ৬ টার দিকে এসব দুর্ঘটনা ঘটে৷ 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিস্কার করছিলেন চালক জুয়েল আকন্দ কালু। এসময় জামালপুর থেকে নান্দিনাগামী দশ চাকার (লং ভেহিকেল) একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল আকন্দ কালু নিহত হন। আহত হন আরও ৩ জন । দুর্ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকে পড়ে বেশকিছু যানবাহন। 


পরে সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবাহী একটি ট্রাকে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাওন নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।


জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ ফয়সল আতিক বলেন, “ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো আটক করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার