Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে বিভিন্ন থানায় ১১ মামলার আসামির রহস্যজনক মৃত্যু

BN DESK
10 October 2025, 12:19 AM পড়তে ১ মিনিট
জামালপুরে বিভিন্ন থানায় ১১ মামলার আসামির রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাজিতের পাড়া এলাকা থেকে ১১ মামলার আসামি মো. শাহীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৮ মার্চ) সকালে  তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহীন জামালপুর সদর উপজেলার নাছিরপুর গ্রামের জাহেদ আলী নেদলের ছেলে।

শাহীনের মরদেহ উদ্ধারের আগে রাতে মো. জলিল নামে ৭ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, “রাতে মাদারগঞ্জে একটি পিকআপ ভ্যানে মো. শাহীন, জলিল ও অজ্ঞাত একজন অপরাধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা মূলত সংঘবদ্ধ চোর। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় জলিলকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যায় বাকি ২ জন। এরপর সকালে বাজিতের পাড়া এলাকায় রাস্তার পাশে শাহীনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পিকআপ ভ্যানটি পাওয়া যায় এক-দেড় কিলোমিটার দূরে।”


সাইদুর রহমান বলেন, “এরা মূলত সংঘবদ্ধ চোর। শাহীনের নামে জামালপুরের বিভিন্ন থানায় হত্যা, গরু চুরিসহ ১১টি মামলা রয়েছে। প্রাথমিক সুরতহালে শাহীনের মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়তো পড়ে গিয়ে মুখ থেতলে যেতে পারে। এছাড়াও মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে বিভিন্ন থানায় ১১ মামলার আসামির রহস্যজনক মৃত্যু

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার