Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

BN DESK
26 March 2026, 10:10 PM পড়তে ১ মিনিট

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ‏ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ‏ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায় হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্র‏হ্মপুত্র নদের তীর পরিণত হয় শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকুলের মিলন মেলায়।

ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চনা ও স্নান করতে দেখা যায়। স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করে। 

এদিকে অষ্টমী স্নান উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিন দিনব্যাপী অষ্টমী মেলা বসেছে।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ব্রহ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

B
BN DESK | 26 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার