Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 02:18 PM পড়তে ১ মিনিট
জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকায় মাকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিণপাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর আশেকীন।

ওসি জানান, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মঞ্জিলা বেগমকে হত্যা করেন মঞ্জু। এসময় গাছ কাটতে আসা এক ব্যক্তিকেও কুপিয়ে আহত করেন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।

ওসি আনিসুর আশেকীন আরও বলেন, মা ও পরিবারের অবহেলা থেকে চাপা ক্ষোভ এবং কম দামে গাছ বিক্রি করার কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন মঞ্জু।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার