Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

BN DESK
01 September 2026, 06:28 PM পড়তে ১ মিনিট
জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান। 

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে । তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

জানা গেছে, বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় তিনি নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যান। 

নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার