Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

BN DESK
30 March 2026, 10:05 PM পড়তে ১ মিনিট

জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সাথে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে পেটে লাথি দেয়ে। এতে সুজনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থদণ্ডের টাকা সুজানার পরিবার পাবে।

 
এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার