Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে সাবেক পৌর মেয়রের বাসা থেকে ৮ জনকে আটক

BN DESK
09 October 2025, 05:19 AM পড়তে ১ মিনিট
জামালপুরে সাবেক পৌর মেয়রের বাসা থেকে ৮ জনকে আটক

নিউজ ডেস্ক: জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া এলাকা থেকে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ৮ নেতাকে আটক করেছে পুলিশ। 


সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটক ব্যাক্তিরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। 

আটককৃতরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে, মেয়র ছানুর অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম (১৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে মো. শামীম (৩৮) ও বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্রের ছেলে বিজয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, নাশকতার পরিকল্পনার সময় গোপন বৈঠক থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তারা কি ধরনের পরিকল্পনা করছিল তা তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে সাবেক পৌর মেয়রের বাসা থেকে ৮ জনকে আটক

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার