Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

BN DESK
23 April 2026, 03:23 AM পড়তে ১ মিনিট

জামালপুরে পাচারকালে ১৫ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় ট্রাকচালক শামছুল ইসলামকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর-শেরপুর সড়কের ব্রিজের দক্ষিণ পাশে ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।জামালপুর থেকে শেরপুরগামী একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। এ সময় চাল পাচারের অভিযোগে ট্রাকচালককে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লাবিদ আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হবে। পরে মামলার মাধ্যমে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আটক চালক ও জব্দকৃত চাল জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার