Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুর মাদকের মামলায় ৪ জনের জেল

BN DESK
09 March 2026, 03:37 AM পড়তে ১ মিনিট

মাদকের পৃথক দুই মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদন্ড প্রদান করেছেন জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক।

আজ রবিবার (৮ মার্চ) দুপুরের দিকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল হক এ রায় প্রদান করেন।

আদালত সুত্রে জানা যায়, ২০২২ সালে চাঁদপুর জেলার মতলব উপজেলার বড় হলদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. মানিক মিয়াকে (৪০) ১২শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে জামালপুর সদর থানা পুলিশ। এ ঘটনায় মামলা হলে আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে আসামি মানিককে তিন বছরের কারাদণ্ড,পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করেন বিজ্ঞ আদালত।

অন্যদিকে জেলার ইসলামপুর থানা পুলিশ একই দিনে উপজেলার মৌজাজাল্লা গ্রামের রিপন ফকিরের ছেলে মো. কামাল ফকিরকে (২১) দুই গ্রাম হেরোইন ও কিসমতজাল্লা গ্রামের মো. এমদাদুল হকের ছেলে আব্দুল কাইয়ুমকে (১৯) এক গ্রাম হেরোইনসহ আটক করেন। এ ঘটনায় মামলা হলে আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহন শেষে কামাল ফকিরকে দুই বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং আসামি আব্দুল কাইয়ুমকে এক বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এছাড়াও ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. গুলজারকে (২৩) একগ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় মামলা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল হক এক বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুর মাদকের মামলায় ৪ জনের জেল

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার