বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আজ রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার পর মগবাজারে দলীয় অফিসে যান রাষ্ট্রদূত। এসময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেন মাইকেল মিলার। সেখানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।