Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াত এমপি’র ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল

BN DESK
02 September 2026, 04:17 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা আলোচনা। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে কখনও মোবাইল ফোনে কথা বলতে, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি। পরে একই কক্ষের আরও ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখ পাওয়া তরুণীকে এমপি’র স্ত্রী দাবি করেছেন জামায়াতের স্থানীয় নেতারা।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওকে আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’। আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ও অডিও বিশ্লেষণে কোনো অসামঞ্জস্য বা ডিজিটাল কারসাজির আলামতও শনাক্ত হয়নি। কনটেন্টের বিভিন্ন উপাদান পৃথকভাবে পরীক্ষা করে ভিডিওটি বাস্তব বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জামায়াত এমপি’র ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল

B
BN DESK | 21 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার