Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 04:33 AM পড়তে ১ মিনিট
জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে জামায়াত নেতা হত্যা মামলার আসামি কাউসার আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাউসার আলী (৫০) ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি।

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোর করে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে, তবে কী কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জামায়াত নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার