Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট
মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি পুনরায় গ্রেপ্তার হয়েছেন।
 
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটক এলাকা থেকেই তাকে আবার আটক করে জেলা পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় তাকে আটক করা হয়েছিল। ওই মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে বের হলে অন্য একটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
 
উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। সে সময় জেলা পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে।
 
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান বলেন, তার নামে অন্য মামলা থাকায় পুনরায় আটক করা হয়েছে। ঘটনাটি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
এলাকা: মাগুরা শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার