Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে : বিএনপি

BN DESK
02 September 2026, 02:02 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য একটি দল অধিক পরিমাণে বোরকা ও হিজাব প্রস্তুত রেখেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি’র নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ড. মাহদী আমিন অভিযোগ করেন, লক্ষ্মীপুরে অবৈধ নির্বাচনি সিল তৈরির অভিযোগে আটক ব্যক্তি জামায়েত নেতার নির্দেশে ওই কাজ করেছেন বলে জবানবন্দি দেন। এতে আসন্ন নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা করছে বিএনপি। তিনি বলেন, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে উল্লেখ করা হয়েছে। 

মাহদী আমিন বলেন, জাল ভোটরোধে নির্বাচন কমিশনকে পূর্ণ প্রশাসনিক সহযোগিতা দেওয়া সরকারের দায়িত্ব। ভোটকেন্দ্রে বোরকা বা হিজাব পরা ভোটারদের নারী কর্মকর্তাদের মাধ্যমে সঠিকভাবে পরিচয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

জাল ভোট দিতে একটি দল বোরকা-হিজাব প্রস্তুত রেখেছে : বিএনপি

B
BN DESK | 07 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার