Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাহান্নামের আগুন যার জন্য হারাম

BN DESK
09 October 2025, 06:28 PM পড়তে ১ মিনিট
জাহান্নামের আগুন যার জন্য হারাম

সর্বকালের সেরা আদর্শ প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) উম্মতদের যেমন প্রকৃত মুসলিমের আচার-ব্যবহারের শিক্ষা দিয়েছেন, তেমনি পরকালে সফল হওয়ার রাস্তাও বাতলে দিয়েছেন। তার আদর্শ ও সুন্নত অনুসরণ প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)

অপর আয়াতে মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

কাজেই পরকালে সফলকাম হতে যেমন প্রিয়নবীর আদর্শ অনুসরণ জরুরি, তেমনি জীবদ্দশায় নবীজির দেয়া নানা আদেশ-উপদেশও মেনে চলা মুমিনের কর্তব্য। বিভিন্ন হাদিসে উম্মতদের জন্য রাসুল (সা.) এর দেয়া নানা দিক-নির্দেশনার কথা বর্ণিত হয়েছে। এরমধ্যে আছে পরকালে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশনাও।

তবে এক শ্রেণির মানুষ রয়েছে যাদের জাহান্নামের আগুন স্পর্শও করতে পারবে না। আবদুর রাহমান ইবনু জাবর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আল্লাহর পথে যে বান্দার দুই পা ধুলিধূসরিত হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এরূপ হয় না। (সহিহ বুখারি, হাদিস: ২৬১৬)

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

জাহান্নামের আগুন যার জন্য হারাম

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার