Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

BN DESK
10 October 2025, 10:12 AM পড়তে ১ মিনিট
জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক।  জিও ব্যাগ ফেলতে গিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে মোছলেউদ্দিন মোল্লা (৪৫) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। 


রবিবার (৪ মে) সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে। 

নিহত মোছলেউদ্দিন মোল্লা ভোলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের থেকে জানা গেছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুই ঘণ্টা সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি। পরবর্তীতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

জিও ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোজ শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 04 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার