Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জিয়ানগরে ইটভাটায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

BN DESK
10 April 2026, 09:04 PM পড়তে ১ মিনিট

পিরোজপুরের জিয়ানগরে কে বি আই নামের একটি ইটভাটায় বিদ্যুৎস্পর্শে মো. ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কে বি আই ব্রিক ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলসি নিয়ে পানি আনতে যাওয়ার সময় আগের রাতের ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে ছিল। বিষয়টি লক্ষ্য না করে ফারুক হোসেন ওই তারে জড়িয়ে পড়েন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটভাটার মালিক আসলাম হোসেন জানান, পানি আনতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন

পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমরা সবাই শোকাহত। তিনি শ্রমিক হলেও আমাদের সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক ছিল।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

জিয়ানগরে ইটভাটায় বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার