Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

BN DESK
10 October 2025, 10:51 AM পড়তে ১ মিনিট
জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে বাড়িতে ঢুকে মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাসাদাহ ইউনিয়নের ইউপি সদস্য মো. উসমান আলি জানান, ‘তিন-চার মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা এলাকা থেকে এসে মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন। হঠাৎ করে দুপুরে শুনি কেউ তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।

তবে কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত চলছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জীবননগরে বাড়িতে ঢুকে দিনমজুরকে গলা কেটে হত্যা

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার