Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব : প্রিন্স

BN DESK
01 September 2026, 06:44 PM পড়তে ১ মিনিট
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, গত বছরের এই সময়ে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে খুনি হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তীব্র গণবিক্ষোভের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। এর মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র  জনতার আত্মত্যাগ ও  রক্তের বিনিময়ে জনগণের ওপর অবৈধভাবে চেপে বসা জগদল পাথর অপসারিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ঐক্য অটুট রেখে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আশ্রমপাড়া গ্রামে পুরাতন বাজারে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে শহীদ সেলিম শেখের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, দুঃখজনক হলেও সত্য যে- গণঅভ্যুত্থানের শক্তিসমূহে বিভক্তি ও অনৈক্যে শহিদদের আত্মা কষ্ট পাচ্ছে। জনগণ ছাড়াই ক্ষমতায় যাবার উগ্র বাসনা কতিপয় দলকে অন্ধ করে দিয়েছে। তাই তারা লজ্জা শরমের মাথা খেয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির বিরুদ্ধে তারা লাগামহীন অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তাদের ক্ষমতার লোভ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে জনগণ হতাশ ও ক্ষুব্ধ।

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই শহীদদের বীরের মর্যাদা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা দেয়। জনগণের রায় নিয়ে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে সকল শহীদদের বীরের মর্যাদা দেওয়া হবে। তাদের এলাকার সড়ক ও প্রতিষ্ঠানের নাম শহীদদের নামে নামকরণ করা হবে। সেই সঙ্গে আহতদের যথাযথ পুনর্বাসন ও সুচিকিৎসা প্রদান করা হবে।

এর আগে সৈয়দ এমরান সালেহ প্রিন্স শহীদ সেলিম শেখের কবরে পুস্পস্তবক অর্পণ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন। পরে এই বিএনপি নেতা শহীদ সেলিমের পরিবারের সঙ্গে দেখা করে সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তিনি সেলিম শেখের বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপণ করেন।

 
এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা ইমানি দায়িত্ব : প্রিন্স

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার