Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

BN DESK
01 September 2026, 06:57 PM পড়তে ১ মিনিট
জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার
জুলাই আগস্ট গণ-আন্দোলনে শহীদের কন্যাকে পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণের ঘটনার অন্যতম মূল আসামি সিফাত মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
 
শুক্রবার (২১ মার্চ) সকালে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, বুধবার দুপুরে ভুক্তভোগীর করা মৌখিক অভিযোগ আমলে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সাকিব মুন্সিকে গ্রেফতার করা হয়। সিফাত এলাকা থেকে পালিয়ে গেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পিরোজপুর জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
 
পটুয়াখালী ডিবির একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নাজিপুর থানা এলাকায় সিফাতের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

জুলাই শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

B
BN DESK | 21 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার