Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে: জামায়াত নেতা হেলাল

BN DESK
03 May 2026, 02:29 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি সনদ তৈরি হয়েছে। সেই সনদের ভেতরে যে সকল অঙ্গীকার ছিল তার পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে। দেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দিয়েছে। সরকারের দায়িত্ব এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মানুষ যে সমর্থন দিয়েছে সেটি কার্যকর করা।

যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয়, তাহলে জনগণ তাদের দাবি আদায় করার জন্য অতীতে যেভাবে রাজপথে নেমেছিল আগামীতেও তাদের দাবি আদায় রাজপথে নামবে।

আজ শনিবার (২ মে) দুপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা ও পৌরসভার শূরা কর্ম পরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ প্রত্যাশা করে জুলাই সনদ বাস্তবায়িত হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সেটা জাতির সঙ্গে প্রতারণা করা হবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি সরকারের কাছে।

পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

এলাকা: পিরোজপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে: জামায়াত নেতা হেলাল

B
BN DESK | 03 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার