Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে নিয়ে খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

BN DESK
02 September 2026, 05:01 AM পড়তে ১ মিনিট
জুসে ঘুমের ওষুধ মিশিয়ে  দুই ছেলেকে নিয়ে খেয়ে  বাবার আত্মহত্যার চেষ্টা

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। রোববার রাতে উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টাকারী রোমান মোল্যা (৩৫) উপজেলার জোকা গ্রামের শওকত মোল্যার ছেলে। এ ঘটনায় অসুস্থ রয়েছে তার দুই ছেলে লামিম মোল্যা (৯) ও সোবহান মোল্যা (১২)।

জানা গেছে, রোমানের স্ত্রী লতা বেগম রোববার সকালে রাগারাগি করে তার বাবার বাড়ি চলে যান। পরে তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় রাতে অভিমানে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে পান করান এবং নিজে পান করেন। পরে তারা অসুস্থ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পার্থ বিশ্বাস বলেন, ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে নিয়ে খেয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

B
BN DESK | 05 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার