Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জেনে নিন পাকা আমের জ্যাম তৈরির রেসিপি

BN DESK
10 October 2025, 07:52 AM পড়তে ১ মিনিট
জেনে নিন পাকা আমের জ্যাম তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : রুটি কিংবা টোস্টের সঙ্গে জ্যাম মাখিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ করে ছোটদের কাছে এটি বেশ পছন্দের খাবার। কিন্তু বাইরে থেকে কিনে আনা জ্যাম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর বদলে ঘরে থাকা আম দিয়ে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু জ্যাম। সেজন্য প্রয়োজন হবে মাত্র তিনটি উপকরণ। চলুন জেনে নেওয়া যাক পাকা আমের জ্যাম তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাকা আম - ৫০০ গ্রাম

চিনি- ৩০০ গ্রাম

লেবুর রস- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

আমের খোসা ছাড়িয়ে ভেতরের মাংসল অংশ বের করে নিন। এবার আম ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে আম ঢেলে তার সঙ্গে চিনি মেশান। চুলায় বসিয়ে ধীরে ধীরে রাখুন। খেয়াল রাখবেন, যেন চুলার আঁচ মিডিয়াম লো থাকে। ৫-৭ মিনিট পর এর সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হতে শুরু করলে চুলা বন্ধ করে দিন। বাইরে রেখে ঠান্ডা হতে দিন। এবার এয়ার টাইট শুকনো বয়ামে আমের জ্যাম ঢেলে ফ্রিজে সংরক্ষণ করুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

জেনে নিন পাকা আমের জ্যাম তৈরির রেসিপি

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার