Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

BN DESK
10 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক:  শেরপুর সদর উপজেলার সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় র‌্যাবের একটি দল শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি মো. ফজু মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল ৩ নভেম্বর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আসামি ফজু মিয়া শেরপুর সদর উপজেলার মীরগঞ্জ গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মোবাইল কোর্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ফজু মিয়াকে সংশ্লিষ্ট মামলায় শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেরপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতি ও কয়েদি পালিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জেল পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

B
BN DESK | 04 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার