Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্ঞান ফিরেছে নুরের, দোয়া চেয়েছেন সবার কাছে

BN DESK
02 September 2026, 08:55 PM পড়তে ১ মিনিট
জ্ঞান ফিরেছে নুরের, দোয়া চেয়েছেন সবার কাছে

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার সকাল ৭টা ৫ মিনিটে নুরুল হক নুরের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

ফেসেবুক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।’ রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, ডাক্তাররা বলেছেন নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাকে আইসিউতে নেয়া হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

জ্ঞান ফিরেছে নুরের, দোয়া চেয়েছেন সবার কাছে

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার