Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

BN DESK
02 September 2026, 03:11 AM পড়তে ১ মিনিট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্র জানায়, বিকালে বাড়ির পাশে খেলছিল শিশু শারমিন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শারমিনের মৃত্যু হয়।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

B
BN DESK | 30 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার