Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে অটোরিকশা চাপায় শিশু নিহত

BN DESK
04 September 2026, 02:03 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে অটোরিকশা চাপায় শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় ১১ বছর বয়সী শিশু সোলায়মান হোসেন নিহত হয়েছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটি তার ভগ্নিপতির সঙ্গে ঘুরতে যাবে বলে গালুয়া বাজারের রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা চাপা দেয় তাকে। পরে ওই অটোরিকশাতেই উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ঝালকাঠি রাজাপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে অটোরিকশা চাপায় শিশু নিহত

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার