Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক

BN DESK
04 September 2026, 02:02 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক

ঝালকাঠিতে ৭৭৬পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় রাজাপুরের পিংড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক লিটন মল্লিক (৫১) ও তার স্ত্রী  বেগম (৩৬) ঝালকাঠির পশ্চিম ঝালকাঠি ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের নির্দেশক্রমে ডিবি ওসি (নিরস্ত্র) মোঃ সেলিম উদ্দিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

রোববার রাত পৌনে ১১টার দিকে রাজাপুর উপজেলার পিংড়ি বাসস্ট্যান্ড এলাকার কবির মীরের দোকানের সামনে থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ লিটন-মোর্শেদা দম্পতিকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি ওসি সেলিম উদ্দিন।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার