Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 11:30 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:   ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) রাত পৌনে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

‎সুরাইয়ার বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরন গ্রামে। তার বাবার নাম মো. জাকির হোসেন। সুরাইয়া ঝালকাঠি শহরে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। ঝালকাঠি সদর থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

‎সুমাইয়ার পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাতে সুরাইয়া রিফাত নামের এক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল। পরে বাসায় ফিরে কান্নাকাটি করতে থাকে। সে তার নানিকে জানায়, ছেলেটি তাকে গালি দিয়েছে। এর পর সে আইসক্রিম খেতে চায়। নানি আইসক্রিম আনতে বাইরে গেলে সুরাইয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বলেছেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার