Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 12:33 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 নিহতরা হলো- উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে  দুইজন বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পায়। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 14 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার