Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত

BN DESK
17 April 2024, 07:40 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত

মফস্বল ডেস্ক : ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১১ জন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের গাবখান ব্রিজের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। এসময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার ৭ আরোহী এবং প্রাইভেটকারের ৪ আরোহী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রথমে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়। পরে পাশে থাকা বেশ কয়েকটি অটোরিকশাসহ খাদে পড়ে যায় ট্রাকটি। ।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে ১১ জন নিহত

B
BN DESK | 17 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার