Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা 

BN DESK
03 September 2026, 11:21 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা 

নিউজ ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকেএ হত্যাকাণ্ড ঘটে। 

আবুল বাসার দক্ষিণ সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। 

নিহতের মামা রেজাউল করিম জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে একই এলাকার পান্নু খানের ছেলে নাজমুল হাসান খান চাকু দিয়ে আবুল বাসারকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, আবুল বাসাকেকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এলাকা: ঝালকাঠি রাজাপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে হত্যা 

B
BN DESK | 03 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার