Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

BN DESK
30 April 2026, 12:22 AM পড়তে ১ মিনিট

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে জাহিদুল হাওলাদার (৩০) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল স্থানীয় ইউনুস হাওলাদারের ছেলে। তিনি পেশায় ট্রলি চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনের মতো বালু পরিবহনের কাজ করছিলেন জাহিদুল। ট্রলিটি ঘোরানোর সময় পিছনের গিয়ারে নেওয়ার মুহূর্তে হঠাৎ বালুর মধ্যে চাকা দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ হঠাৎ উঁচু হয়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছিটকে পড়েন।

এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে যান জাহিদুল। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার