Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

BN DESK
10 October 2025, 10:11 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

 

খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার