Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

BN DESK
04 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মাদারীপুরের আল-আমিন সিরাজ (৪৫) ও পথচারী বৃদ্ধ বাড়ইয়ারা গ্রামের মফিজুর রহমান (৮৫)। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় রাতে রাস্তা পারাপারের সময় বৃদ্ধ পথচারী মফিজুর রহমানকে চাপা দেয় মোটরসাইকেল চালক সিরাজ। এতে দুজনেই ঘটনাস্থলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনকে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

B
BN DESK | 07 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার