Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে শেখ হাসিনার নামে দুই এজাহার

BN DESK
05 September 2026, 07:57 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে শেখ হাসিনার নামে দুই এজাহার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ ৩৯ জনের নাম উল্লেখ করে ঝালকাঠিতে দু’টি এজাহার দায়ের করা হয়েছে। 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী বাদী হয়ে ঝালকাঠি সদর ও নলছিটি থানায় এজাহার দু’টি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিবা আমিনা আল গাজী বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের প্রচারণায় গাড়িবহর বের করেন। তখন তার ওপর হামলার ঘটনায় এজাহার দু’টি করা হয়। 

জিবা আমিনা আল গাজীর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খান বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলের প্রার্থীকে রাস্তায় নামতে দেয়নি। মামলা-হামলা করে তাদের এলাকা ছাড়া করেছে। তখনকার বিএনপির এমপি প্রার্থী জিবা আমিনা আল গাজীর ওপর শেখ হাসিনা ও আমির হোসেন আমুর নির্দেশে ঝালকাঠি ও নলছিটিতে হামলা করা হয়। এ ঘটনায় দু’টি থানায় দু’টি এজাহার করা হয়েছে। রাতের মধ্যেই মামলা রেকর্ড হয়ে যাবে।

মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী বলেন, ‘২০১৮ সালে আমি ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা শেখ হাসিনা ও আমুর নির্দেশে আমার ওপর হামলা করে। গাড়িও ভাঙচুর করে। এতে আমিসহ অর্ধশত নেতা-কর্মী আহত হই। এত দিন ফ্যাসিস্ট সরকারের জুলুম ও নির্যাতনের কারণে কেউ মামলা করতে পারেনি। এখন সময় এসেছে, তাই ঝালকাঠি ও নলছিটি থানায় দু’টি মামলা দায়েরের জন্য এজাহার দিয়েছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন যে তারা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করবেন।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘জিবা আমিনা আল গাজী থানায় এসে এজাহার দিয়ে গেছেন। আমরা পর্যালোচনা করে মামলা রেকর্ড করব।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এজাহার দিয়েছেন জিবা আমিনা আল গাজী। মামলা রেকর্ড করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে শেখ হাসিনার নামে দুই এজাহার

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার