Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

BN DESK
03 September 2026, 10:59 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

ঝালকাঠির রাজাপুরে অভিযানে এক গোডাউন থেকে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন পাওয়ার দায়ে গোডাউনের ম্যানেজার সম্রাট হাওলাদার (২৯) কে ৩০ হাজার  টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আনজুমান নেছা বলেন, ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

B
BN DESK | 25 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার