Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠির নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবিতে শিশু নিখোঁজ

BN DESK
10 October 2025, 04:52 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠির নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবিতে শিশু নিখোঁজ

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটির পৌরসভার গৌড়িপাশা এলাকায়  সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকাটিতে থাকা রয়হান মল্লিক নামে ৯ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৬টার দিকে পৌরসভার গৌড়িপাশা এলাকায় ঘটনাটি ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে মাছ ধরা দেখতে নদীতে যায় শিশু রায়হান। এসময় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি ডুবে গেলে রায়হান নিখোঁজ হয়। জেলে বিপ্লব সাঁতরে তীরে উঠে আসেন।


ওসি আব্দুস সালাম বলেন, ‍“ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির সন্ধানে নদীতে কাজ করছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।”

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠির নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবিতে শিশু নিখোঁজ

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার