Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার 

BN DESK
04 September 2026, 02:55 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নিউজ ডেস্ক:  ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় সুগন্ধা নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।


এলাকাবাসী জানান, নদীর তীরে এক নবজাতকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। নবজাতকের আনুমানিক বয়স পাঁচ দিন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এলাকা: ঝালকাঠি নলছিটি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার 

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার