Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠির ১২ গ্রাম প্লাবিত হওয়ায় বন্যার চোখ রাঙানি, আতঙ্কে মানুষ 

BN DESK
10 October 2025, 10:48 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠির ১২ গ্রাম প্লাবিত হওয়ায় বন্যার চোখ রাঙানি, আতঙ্কে মানুষ 

নিউজ ডেস্ক:    ঝালকাঠির কাঁঠালিয়ায় টানা তিন দিনের  ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিষখালী নদী উত্তাল হয়ে উঠেছে। সমুদ্রে লঘুচাপটি নিম্মচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। নদীর পানি ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় নদী তীরবর্তী ১২ গ্রামের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। 

শনিবার (৩১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলা পরিষদ এবং এর আশপাশের সড়ক পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। জীবিকার তাগিদে রিকশা ও অটোচালকরা বের হলেও যাত্রী সংকটে পড়তে হয়েছে।

উপজেলা সদর আমুয়া বন্দর, মরিচবুনিয়া, কৈখালী বাজার, বানাই হাট, সাতানী বাজার, সেন্টারের হাটের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। বিষখালী নদীতীরবর্তী আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী, কাঁঠালিয়া সদর, বড় কাঁঠালিয়া, কচুয়া, সোনারবাংলা, তালগাছিয়া, রঘুয়ারচর, রঘূয়ারদড়ি চর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠসহ ফসলি জমি প্লাবিত হয়েছে। 

তলিয়ে গেছে উপজেলা সদরের দক্ষিণ আউরা আশ্রয়ন প্রকল্পের অর্ধশত ঘর। বাড়িঘর তলিয়ে যাওয়ায় দুপুরে অনেকের পরিবারে রান্না হয়নি। পুকুর ও ঘের থেকে মাছ বেরিয়ে গেছে। 

উপজেলার তালগাছিয়া গ্রামের কৃষক নোহান জানান, তিল ও মুগডালের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। হাঁস, মুরগি, গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন। বড় কাঁঠালিয়া গ্রামের হালিম সিকদার জানান, বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আর্থিক সহায়তা করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠির ১২ গ্রাম প্লাবিত হওয়ায় বন্যার চোখ রাঙানি, আতঙ্কে মানুষ 

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার