Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠি মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৩

BN DESK
10 October 2025, 08:52 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠি মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৩

নিউজ ডেস্ক:  ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিলো সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। বাসে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়।

ঝালকাঠি সদর থানা উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ঝালকাঠি শহরতলীর ইছানীল এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা ২০ জন যাত্রীর ১৩ জন আহত হয়েছেন। সামান্য আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠি মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১৩

B
BN DESK | 15 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার