Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহের শৈলকুপায় পাটক্ষেতে কাজ করার সময় কৃষকের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:39 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের শৈলকুপায় পাটক্ষেতে কজা করতে গিয়ে শাহিন আলম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার(১১মে) দুপুর উপজেলার নিত্যানন্দনপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। তিনি নিত্যানন্দনপুর গ্রামের বেনজীর আলীর ছেলে।

এলাকার কৃষকেরা জানান, সকালে খাবার খেয়ে মাঠে পাট নিড়ানির কাজে যান শাহিন আলম। তীব্র রোদে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পাশের জমিতে থাকা অন্য কৃষকেরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের সদস্যরা ধারণা করছেন, হয়ত হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহের শৈলকুপায় পাটক্ষেতে কাজ করার সময় কৃষকের মৃত্যু

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার