Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী আটক 

BN DESK
03 September 2026, 02:56 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী আটক 

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের কোতোয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ বলেন, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সে সময় ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয় একটি মোটরসাইকেল। এই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ দুই ব্যবসায়ী আটক 

B
BN DESK | 23 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার