Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে আধিপত্যর জেরে সংঘর্ষে আহত ২০

BN DESK
01 September 2026, 07:59 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে আধিপত্যর জেরে সংঘর্ষে আহত ২০

নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদেপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে  দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে একই এলাকার রইচ উদ্দিনের সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। এতে অন্তত ১০ জন আহত হন। আজ শুক্রবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি  ও দোকান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‍“এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি।”

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে আধিপত্যর জেরে সংঘর্ষে আহত ২০

B
BN DESK | 11 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার