Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে আধিপত্য বিস্তার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

BN DESK
04 September 2026, 02:34 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে আধিপত্য বিস্তার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ওয়াজ মাহফিলের অতিথি করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন এবং বিএনপির কর্মী দবির মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আজ (মঙ্গলবার) সকালে দবিরের ভাই মোশাররফ হোসেন মাঠে কলা কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে ১০ জন আহত হন। তাদের সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোশাররফকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ইউনিয়নের মেম্বার আশরাফ উদ্দীন স্বপন জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই মোশাররফ হোসেনের সাথে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে মিটিংয়ে উভয় পক্ষের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এরই জেরে সকালে দবির ও মোশাররফ হোসেন গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এঘটনার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহবুবুল আলম বলেন, “সকালে হরিণাকুন্ডু থেকে কয়েকজন রোগী এসেছিল। এদের মধ্যে আমরা মোশাররফকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”


হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় মহিন নামের একজনকে আমরা আটক করে হেফাজতে নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে আধিপত্য বিস্তার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার