Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

BN DESK
10 October 2025, 08:18 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে ওই দুই শিশু পানিতে ডুবে যায়। তারা চাচাতো বোন। 

বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। 

আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং সাথিয়া একই গ্রামের খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানিয়েছেন, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়া-শব্দ না পেয়ে পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। মৃত আফিয়া ও সাথিয়া আপন চাচাত বোন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেছেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার