Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

BN DESK
01 September 2026, 08:05 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

নিউজ ডেস্ক:  ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে ট্রাকচাপায় বন্যা খাতুন (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বন্যা খাতুন শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বন্যা খাতুন এক ব্যাক্তির মোটরসাইকেলে ঝিনাইদহ সদরের দিকে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বন্যার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।


শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার