Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত

BN DESK
03 September 2026, 02:05 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইটভাটার ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রেজাউল করিম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনায় নিহত রেজাউল করিম হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত গণি মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক ছিলেন। মতলেব নামে নিহতের এক প্রতিবেশী জানান, সকালে উপজেলার যাদবপুর গ্রাম থেকে কলেজশিক্ষক রেজাউল করিম মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝাই একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানা পুলিশের ওসি জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

 

এলাকা: খুলনা ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কলেজশিক্ষক নিহত

B
BN DESK | 01 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার