Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

BN DESK
01 September 2026, 08:06 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

ঝিনাইদহের শৈলকূপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই ও হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি।

শৈলকূপা থানা ওসি মাসুম খান বলেন, ‍গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় কোনো আসামির নাম উল্লেক করা হয়নি। নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন নিহত হানেফের ভাই।

তিনি আরো বলেন,ওই ঘটনায় নিহতরা হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদননগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)।

ওসি জানান, ঘটনার পরদিন শনিবার বিকেলে তিনজনের লাশের পোস্টমর্টেম সম্পন্ন হয় ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে। এরপর সন্ধ্যার দিকে লাশ তিনটি স্ব-পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যতদূর জানি, রাতেই তাদের লাশ নিজ নিজ এলাকায় দাফন করা হয়।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা দায়ের

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার