Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নিহত ট্রলিচালক

BN DESK
03 September 2026, 05:51 PM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নিহত ট্রলিচালক

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের ওপরে বিকল হওয়া ট্রলিতে ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামে চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সাবদারপুর রেলস্টেশনের অদূরে সোয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রলিটি দুমড়েমুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রলিটি মাটি বহন করছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রলিটি বিকল হয়ে পড়ে। এসময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রলিচালক নিহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ ও দুর্ঘটনার শিকার ট্রলিটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নিহত ট্রলিচালক

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার